হাজী রাশিদ মিয়া মেহেরজান উচ্চ বিদ্যালয়ের সকল শিক্ষক, কর্মচারী ও শিক্ষার্থীদের দৃষ্টি আকর্ষন করছি।
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরাধীন অত্র শিক্ষা প্রতিষ্ঠানে হযরত মুহাম্মদ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) এর জীবনী ও কর্ম এবং ইসলামে শান্তি, প্রগতি, সৌহার্দ্য, সহিষ্ণুতা, বিশ্ব ভ্রাতৃত্ব, মানবাধিকার, নারীর মর্যাদা ইত্যাদি বিষয়ের উপর আলোচনা সভা, দোয়া মাহফিল, হাম্দ-নাত, স্বরচিত কবিতা পাঠ, ছাত্র-ছাত্রীদের সাংস্কৃতিক প্রতিযোগিতা এবং হযরত মুহাম্মদ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) এর জীবনীর উপর কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। সবাইকে সকাল ১০ টার মধ্যে বিদ্যালয়ে উপস্থিত থাকার জন্য নিদের্শ প্রদান করা হলো।